০৫ জুন ২০২৬, শুক্রবার, ০৩:০৯

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০০:০২

নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি ও অবকাঠামোসহ প্রধান খাতগুলোতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’-এর ফাঁকে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ আহ্বান জানান।

মঙ্গলবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন খাতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং আইসিটি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

উভয় পক্ষ বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় সম্প্রসারণ নিয়েও আলোচনা করেছে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরো সহায়তা চান।

আরও পড়ুন