০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১২:৫২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ও আধুনিক ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও জানান, রাজধানী ঢাকায় এআই–ভিত্তিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

ফকির মাহবুব আনাম বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। পাশাপাশি সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির সংযোগ সম্প্রসারণের কাজ চলছে।

এর আগে শনিবারও তিনি দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও ইন্টারনেট সেবা বিস্তারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আরও পড়ুন