ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৫৪
ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে অবগত দুজন কর্মকর্তা এবং একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তবে সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি তেহরান বা তেল আবিব। ফলে তথ্যটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। নিহতরা সবাই শিক্ষার্থী।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলাটি ঘটে। ঘটনার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে স্কুলে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সোর্স: রয়টার্স
আরও পড়ুন
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
