০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৬

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেফতার

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৭

মালদ্বীপের রাজধানী মালের উপশহর হুলহুমালেতে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে মালদ্বীপভিত্তিক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে হুলহুমালের প্রথম ফেজ এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত নেপালি নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর মিয়াকে চিহ্নিত করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রবাসীদের আইন মেনে চলা এবং যেকোনো সমস্যায় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন