০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৭

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

তালতলীতে লোহার সেতু ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ

তালতলীতে লোহার সেতু ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০০:০০

বরগুনার তালতলীতে ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল পারাপারের সময় লোহার সেতুটি ধসে খালে পড়ে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহী খালে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি ওই লোহার সেতুটি পার হওয়ার সময় হঠাৎ সেতুটি মাঝখান থেকে ভেঙে খালের মধ্যে পানিতে পড়ে যায়। ওই সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা যায়, ২০০৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ওই লোহার সেতুটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের পর দীর্ঘ ১৯ বছরেও সেতুটির কোনো সংস্কার করা হয়নি। ফলে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। 

স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি পার হয়ে যাতায়াত করতেন। সেতুটি ভেঙে যাওয়ায় গেন্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে গেন্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা এবং উম্মুল কুরা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লোহার সেতু ভেঙে পড়ার সংবাদ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন