০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৫:০৫

শিরোনাম
বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

ইরানের সরকার পতন নিয়ে সুর নরম ট্রাম্পের

ইরানের সরকার পতন নিয়ে সুর নরম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০০:৩৭

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে নিজেদের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে সুর নরম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতেই তিনি ইরানি জনগণকে অবিলম্বে সরকার পতনের ডাক দিলেও, বর্তমানে বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি স্বীকার করছেন যে, এটি একটি বিশাল চ্যালেঞ্জ এবং হয়তো তাৎক্ষণিকভাবে এমন কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই।

শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 তিনি আরও ইঙ্গিত দেন, ইরানের জনগণ একসময় বিদ্রোহ করে বর্তমান শাসনব্যবস্থাকে প্রতিস্থাপন করতে পারে। যদিও এই বিষয়টিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে তিনি আশাবাদী যে, শেষ পর্যন্ত ইরান সরকারের পতন ঘটবে।

তবে বাস্তবে এখন পর্যন্ত ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের কোনো বিক্ষোভ বা উল্লেখযোগ্য ভাঙনের লক্ষণ দেখা যায়নি। এমনকি সর্বোচ্চ নেতাকে হত্যা ও টানা হামলার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনায়ও রাজি হয়নি ইরান সরকার। 

আরও পড়ুন