০৫ জুন ২০২৬, শুক্রবার, ০৩:০৪

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণী নিহত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৮:২৯

সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বীথি খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বীথি খাতুন। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে বিষধর সাপে কামড় দিয়েছে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সকাল ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল সরদার বলেন, বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
আরও পড়ুন