সড়কে শৃঙ্খলা ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ ইশরাকের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৬
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘ঢাকা-৬ আসনে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, ‘ঢাকা-৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।’এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-৬ আসন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট ডিসিদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে মাদক নির্মূলেও জোরালো অভিযান চালানোর তাগিদ দেন তিনি।
বৈঠকে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিতে পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন: লালবাগ বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), ওয়ারি বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), কোতোয়ালি থানা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাগণ।
আরও পড়ুন
- • যেসব লক্ষণ হিটস্ট্রোকের ইঙ্গিত দেয়
- • নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
