০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৭

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪১

এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত ঠিক করার কথাও বলছেন শিক্ষার্থীরা।

সোমবার (৮ ডিসেম্বর) দেখা গেছে, শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন দেড় থেকে দুইশ শিক্ষার্থী। তারা স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরছেন।

শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। আমরা ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাতে শিক্ষা ভবনের সামনে তথা আবদুল গণি সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়।

আরও পড়ুন