০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৪১

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২০:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পরিবারের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি বর্তমানে হাসপাতালের অন্যান্য ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী এক বা দুই দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমকে জানান, তার স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আরও পড়ুন