০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:০৭

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

মুক্তিপণের বিনিময়ে সুন্দরবনের ৬ জেলে মুক্ত

মুক্তিপণের বিনিময়ে সুন্দরবনের ৬ জেলে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০০:৩৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জন মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং এর একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম নিজের বাড়িতে ফিরে আসেন।

গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয় বলে ফিরে আসা জেলেরা জানান।

ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানান, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত ও ইমরানের কাছ থেকে মাথাপিছু ৩৫ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে বনদস্যুরা। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি।

মুক্তি পাওয়া জেলেরা জানান, বনদস্যু ডন বাহিনী ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে।

ফিরে আসা জেলে সাদ্দাম হোসেন জানান, তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে ইউনুস আলী ও সাইফুল গাইনও ফিরে এসেছেন।

ভুক্তভোগীরা আরো জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে বনে প্রবেশ করেন। দস্যুরা টার্গেট করে তাদের ধরে নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক বলেন, ভুক্তোভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের এখনো কিছু জানানো হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় জেলেরা অনেক সময় নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে তথ্য দিতে চান না। 

তিনি আরো বলেন, তবে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। 

আরও পড়ুন