মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০০:১২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের ভেতরে এই আগুন লাগে।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয় এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, ৯ নম্বর গেটটি মূলত কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পণ্য আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর এই কার্গো ভিলেজে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন
- • নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা
- • মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড
- • সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী
- • ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
- • বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
