০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৬

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট মিলছে কাউন্টারেই

ঈদযাত্রায় গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট মিলছে কাউন্টারেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১১:৩২

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীররাজধানীর ব্যস্ততম আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলীতে শুরু হয়েছে ঘরমুখো মানুষের চাপ। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

যাত্রীরা বলছেন, আগেভাগে বাড়ি ফেরার প্রবণতা বাড়ায় টার্মিনাল ও আশপাশের কাউন্টারগুলোতে ভিড় তৈরি হয়েছে। তবে বেশির ভাগ পরিবহনের পরবর্তী শিডিউলের টিকিট কাউন্টার থেকেই পাওয়া যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কাউন্টারের সামনে যাত্রীদের লাইন, আবার কোথাও কোথাও একের পর এক বাস ছেড়ে যাচ্ছে পূর্ণ আসন নিয়ে। সকাল থেকে গাবতলী ও কল্যাণপুর এলাকায় যাত্রীদের উপস্থিতি তুলনামূলক বেশি।

হানিফ পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন সহ বিভিন্ন পরিবহনের কাউন্টার মাস্টাররা জানান, সকালে চাপ বেশি থাকলেও দিনের পরের অংশের গাড়িগুলোতে এখনো আসন ফাঁকা রয়েছে।

যাত্রীরা জানান, কাউন্টারে এসে খুব বেশি ঝামেলা ছাড়াই টিকিট পাওয়া যাচ্ছে। কেউ কেউ দ্রুত টিকিট কেটে বাড়ির পথে রওনা হচ্ছেন।

এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি থাকায় আগামী দিনগুলোতে চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন