ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাবের সদস্য নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১৬:৫৩
সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বেলা দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের নাম ইমন আচার্য।
এর আগে একই দিন সকালে নগরীর তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল পুলিশ। ওই সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে অবস্থান করছিলেন র্যাব সদস্য ইমন আচার্য। পুলিশের ধাওয়া দেখে তিনি ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।
এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী তাঁকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীকে আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
