০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৬

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম খলিল

জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম খলিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০১:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হয়েছেন ইব্রাহিম খলিল।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নবনির্বাচিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে নব মনোনীত সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন