০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩১

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানির অভাবে নিয়ন্ত্রণে আসছে না কালশীর আগুন

পানির অভাবে নিয়ন্ত্রণে আসছে না কালশীর আগুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ২০:৪৮

রাজধানীর কালশী বাউনিয়াবাদ বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন দ্রুত বস্তির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছিল। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

আরও পড়ুন