মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২১:৫৭
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে কুখ্যাত ছিনতাইকারী আকাশকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন রবিন ও আরাফাত।
বুধবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আক্কেল আলী ও এসআই নাজমুল আলমের নেতৃত্বে মোহাম্মদপুর থানার একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে আকাশ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। আকাশের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় আয়েশা টেলিকমের কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করে নগদ দুই লাখ টাকা, একটি স্যামসাং মোবাইল ফোন এবং আরও দুটি মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া নবীনগর হাউজিং এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাতেও এই চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়েগুলোতে নিয়মিত ছিনতাই করত আকাশ ও তার সহযোগীরা।
পুলিশের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই মামলা, দুটি মারামারি মামলা এবং একটি মাদক মামলা রয়েছে। তার সহযোগী রবিনের বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
