ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দেখা মিলছে যানজটহীন ঢাকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ২১:১২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। ফলে বছরের অন্য সময়ের চিরচেনা ব্যস্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে স্বস্তির চিত্র। মিরপুর, ফার্মগেট, মগবাজার, বনানী, মোহাম্মদপুর ও খিলক্ষেতের মতো ব্যস্ত সড়কগুলোতে ছিল না দীর্ঘ যানজট কিংবা যানবাহনের চাপ। কোথাও কোথাও গাড়ি চলাচল করলেও স্বাভাবিক সময়ের ভোগান্তির দৃশ্য চোখে পড়েনি।
ঈদুল আজহা উপলক্ষে সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘ ছুটির সমন্বয়ে গত ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়েছিল। তবে এখন পুরো রাজধানীতেই ছুটির আমেজ।
প্রতি ঈদেই ঢাকাকে কিছুটা ফাঁকা দেখা যায়। তবে এবার টানা সাত দিনের ছুটিতে রাজধানী আরও বেশি নিরিবিলি হয়ে উঠেছে বলে মনে করছেন নগরবাসী। আগামী ১ জুন থেকে অফিস-আদালত ও ব্যাংক খুললে আবারও ফিরবে ব্যস্ত নগরজীবন।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
