০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩২

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাবাগানে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কলাবাগানে ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

সারাদেশ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৫:৩৭

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭)। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঘটনার পর তার ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধ (১৬)–কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে ডাম্বেল দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন বড় ভাই সুপান্ত। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক এসআই শামছুল হক সুমন জানান, পারিবারিক পরিস্থিতি ও দীর্ঘদিনের মানসিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা ছিল। বাবা-মায়ের বিচ্ছেদ এবং একসঙ্গে বাস করার বিষয়গুলোও পারিবারিক অস্থিরতার কারণ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন