ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ১৫:০৮
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতিদত্ত চাকমা (৪০) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় নীতিদত্ত চাকমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর সংগঠক অমর চাকমা অভিযোগ করেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এই হামলার জন্য দায়ী।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে।’
আরও পড়ুন
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
