মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ১২:৪১
যুক্তরাজ্য অবৈধ মানব পাচারের অভিযোগে প্রথমবারের মতো একটি বাংলাদেশি ট্রাভেল এজেন্সি-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৫ মে এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে যুক্ত ছিল এবং পরে তাদের শোষণ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাজ্য জানায়, “গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫”-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, মানব পাচার ও অনিয়মিত অভিবাসন ঠেকাতে এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
