বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৮:৪২
চ্যানেল আই-এর অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরী নিজেই গণমাধ্যমকে তথ্যটির নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।পেশায় তিনি একজন শিক্ষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।
উল্লেখ্য, টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’ সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী সাম্প্রতিক সময়ে দর্শক ও নেটিজেনদের মাঝে দারুণ প্রশংসিত ও আলোচিত হন। বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তাঁর সাহসী ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
আরও পড়ুন
- • ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা
- • হোমিওপ্যাথির প্রশংসায় ট্রলের শিকার আনুশকা শর্মা
- • ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • গলাচিপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
- • ‘রকস্টার’-এর পর নতুন চমক, আসছে 'সোলজার'
- • বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
- • হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১
- • কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • নতুন গানে পরীমণি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
