০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৮:১৮

শিরোনাম
হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী

কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৭:০২

চিত্রনায়িকা শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি ও অভিনেতা শাকিব খান।

পোস্টে জানানো হয়, তাঁদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। । প্রকাশিত একটি শুভেচ্ছা কার্ড থেকে জানা যায়, গত ১১ মে শিশুটির জন্ম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

এর আগে শাকিব খান ও বুবলীর ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শাহজাদা বীর। বীর নামে পরিচিত সেই সন্তানের পর এবার তাঁদের পরিবারে এলো নতুন সদস্য।

কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনার বার্তা আসছে। পরিবারের নতুন সদস্যের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন অনেকে।

আরও পড়ুন