০৫ জুন ২০২৬, শুক্রবার, ২০:১৫

শিরোনাম
গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

‘রকস্টার’-এর পর নতুন চমক, আসছে 'সোলজার'

‘রকস্টার’-এর পর নতুন চমক, আসছে 'সোলজার'

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৯:০২

‘রকস্টার’-এর সাফল্যের ধারাবাহিকতায় দর্শকদের জন্য নতুন সুখবর দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সান মোশন পিকচার্স প্রযোজিত তার বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’ চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

'রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন সিনেমাটির অগ্রগতি নিয়ে কথা বলেন শাকিব খান। তিনি জানান, ‘সোলজার’ মূলত ‘রকস্টার’-এর আগেই নির্মাণাধীন ছিল। ছবিটির অধিকাংশ অংশের শুটিং সম্পন্ন হলেও বিভিন্ন কারণে এর কাজ কিছুদিন স্থগিত ছিল। বর্তমানে সিনেমাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

শাকিব খান বলেন, চলতি বছর সান মোশন পিকচার্সের আরও একটি সিনেমা মুক্তি পাবে, যার নাম ‘সোলজার’। খুব শিগগিরই ছবিটির ক্যামেরা ক্লোজ করা হবে এবং বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। দর্শকরা এ বছরই সিনেমাটি দেখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ অভিনয়জীবনের কথাও স্মরণ করেন এই জনপ্রিয় অভিনেতা। তিনি জানান, ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়াকালীন মাত্র কয়েক মাসের জন্য চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তবে সময়ের সঙ্গে সেই পথচলা ২৭ বছরে গড়িয়েছে, যা তার কাছে এখনও বিস্ময়কর মনে হয়।

শাকিব বলেন, এই দীর্ঘ যাত্রাপথে চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি দেশও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবুও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সিনেমাকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে সবাইকে ইতিবাচকভাবে কাজ করতে হবে। সব ধরনের নেতিবাচকতা দূরে রেখে ভালো কাজের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন