রমজানে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের প্রতিশ্রুতি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৫
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজের ধারাবাহিকতায় রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এই কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবার অন্তর্ভুক্ত হবেন। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
বৃহস্পতিবার মহাখালী প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সরকার এই ধরনের উদ্যোগের মাধ্যমে তাদের সাহায্য করবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
আরও পড়ুন
- • ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা
- • হোমিওপ্যাথির প্রশংসায় ট্রলের শিকার আনুশকা শর্মা
- • ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • গলাচিপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
- • ‘রকস্টার’-এর পর নতুন চমক, আসছে 'সোলজার'
- • বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
- • হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১
- • কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • নতুন গানে পরীমণি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
