মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ফাঁস চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২০:২০
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ও রহস্য সৃষ্টি হয়েছে। গোয়েন্দা রিপোর্টের বরাতে জানা গেছে, ৫৬ বছর বয়সি এই ধর্মীয় নেতা বর্তমানে ‘অচেতন’ অবস্থায় রয়েছেন এবং কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সময় মোজতবা নিজেও গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত পবিত্র নগরী কোমে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দ্য টাইমস-এর এক প্রতিবেদনে একটি কূটনৈতিক মেমোর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে মোজতবা খামেনির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলো তার অবস্থান সম্পর্কে অবগত থাকলেও এবারই প্রথম তা জনসমক্ষে এল। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে তেহরানের পক্ষ থেকে মোজতবা খামেনিকে দেশের শাসনভার পরিচালনায় ‘সক্রিয়’ দেখানোর চেষ্টা করা হলেও বাস্তবে তিনি কোমায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এমনকি সম্প্রতি তেহরান একটি এআই-উৎপাদিত ভিডিও প্রকাশ করেছে যেখানে তাকে একটি ওয়ার রুমে যুদ্ধ পরিকল্পনা করতে দেখা গেছে, যা মূলত তার অসুস্থতার খবরকে আড়াল করার একটি প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ সমাহিত করার প্রক্রিয়াও কোমে শুরু হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, কোমে একটি বিশাল সমাধিস্তম্ভ নির্মাণের কাজ চলছে যেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে আলী খামেনির পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও সেখানে সমাহিত করা হতে পারে। এমনকি মোজতবা খামেনির অবস্থা যদি আরও অবনতি হয়, তবে তার জন্যও সেখানে জায়গা রাখা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
- • মাজার তৈরির আশঙ্কায় ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ অপসারণ
- • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
- • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল
- • বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের
- • চোটের কারণে, নেইমার খেলছেন না
- • দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
