সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৫:২৩
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পড়ার পর তীব্র তাপদাহ ও পানির অভাবে ৪৯ জন নাইজার নাগরিকের মৃত্যু হয়েছে। পশ্চিম আফ্রিকার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর অসুস্থ হন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
সংবাদমাধ্যম ব্রাসেলস টাইমস এর প্রতিবেদনে বলা হয়, নাইজারের আসামাক্কা এলাকার প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে একটি নির্জন মরুভূমি অঞ্চলে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, নিহত ব্যক্তিরা মালিতে ঈদুল আজহা উদযাপন শেষে নিজ দেশে ফিরছিলেন। পথে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে গেলে তারা মরুভূমির মাঝখানে আটকা পড়েন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকে থাকা অল্প পরিমাণ পানি দ্রুত শেষ হয়ে যায়। এরপর প্রচণ্ড গরম, হিটস্ট্রোক ও তীব্র পানিশূন্যতায় একে একে যাত্রীদের মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রাকটি বিকল হওয়ার পর এক থেকে তিন দিনের মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে।
ঘটনার পর দুই যাত্রী প্রায় ৫০ কিলোমিটার পথ হেঁটে আসামাক্কায় পৌঁছে প্রশাসনকে বিষয়টি জানান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হয়। তবে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আটকে পড়া সবাই মারা যান।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা মরদেহগুলো ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। কেউ ট্রাকের ভেতরে, কেউ ট্রাকের নিচে এবং কেউ কিছুটা দূরে পড়ে ছিলেন।
স্থানীয় প্রশাসনের দাবি, ভুক্তভোগীদের কাছে মোবাইল ফোন ছিল। কিন্তু ফোনগুলোর চার্জ শেষ হয়ে যাওয়ায় তাঁরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে সময়মতো সাহায্য পৌঁছানো সম্ভব হয়নি।
সাহারা মরুভূমি দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ যাত্রাপথ হিসেবে পরিচিত। বিশেষ করে ইউরোপমুখী অভিবাসীদের জন্য এই মরুভূমির পথকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। চরম আবহাওয়া, দীর্ঘ দূরত্ব এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
আরও পড়ুন
- • মাজার তৈরির আশঙ্কায় ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ অপসারণ
- • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
- • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল
- • বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের
- • চোটের কারণে, নেইমার খেলছেন না
- • দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
