০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫৯

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভৈরবে ৫৫৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

ভৈরবে ৫৫৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩

আটক ব্যক্তিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার বাল্লা গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৪৫), একই জেলার শাহজালালপুর গ্রামের আবদুল আজিজের ছেলে সুফিয়ান আহমদ (২২)।

প্রাইভেটকারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছিল বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বান্ধবী ঢাবির সাবেক অধ্যাপককে শ্বাসরোধে হত্যা

র‌্যাব সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি দল নাটালের মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তারা। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ৫৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  /ডি

আরও পড়ুন