০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৮

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

বিমানবন্দর দিয়ে ফ্রান্সে ইয়াবা পাঠানোর চেষ্টা, উদ্ধার ৪০০০

বিমানবন্দর দিয়ে ফ্রান্সে ইয়াবা পাঠানোর চেষ্টা, উদ্ধার ৪০০০

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট-৮–এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় এ ট্যাবলেটগুলো শনাক্ত করা হয়।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সের প্যারিসে রপ্তানির জন্য বুকিং দেওয়া মালামালের ভেতরে লুকিয়ে রাখা ছিল ইয়াবা। স্ক্রিনিংয়ের সময় কর্তব্যরত এভসেক সদস্যদের সতর্কতায় ট্যাবলেটগুলো শনাক্ত হয়। ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন