০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৭

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালেন বিমানমন্ত্রী

বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালেন বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২১:১০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) এই তথ্য জানান।

অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম প্রশ্ন তোলেন যে, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নামে রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। এর জবাবে মন্ত্রী বলেন, “ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।”

আফরোজা খানম আরও উল্লেখ করেন যে, সরকার বর্তমানে নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। বিমানবন্দরের নাম পরিবর্তনের মতো সংবেদনশীল বিষয়ে ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। 

আরও পড়ুন