০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৫৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

চাঁদপুরে বিকাশ এজেন্টদের আত্মসাৎ করা ৯ লাখ টাকা উদ্ধার

চাঁদপুরে বিকাশ এজেন্টদের আত্মসাৎ করা ৯ লাখ টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৬

চাঁদপুরে বিকাশের টাকা এজেন্টদের কাছে না দিয়ে মাটির গর্তে রেখে আত্মসাতের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকাশের এসআর (ডিএসও) এর বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন সদরের উত্তর ইচুলী আব্দুর রহমান গাজী বাড়ির মো. দুলাল গাজীর ছেলে বিকাশের এসআর মো. রাব্বি (২২) ও একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে এবং রাব্বির সহযোগী ফরহাদ হোসেন (২১)।

খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স দিবা এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর বিকাশ লিমিটেডের ডিএসও মো. রাব্বি গত ৫ ফেব্রুয়ারি সকালে চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট সংলগ্ন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছে বিতরণের কথা ছিল তার। কিন্তু টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন। পরে তিনি অফিসে ফোন করে জানান তাকে অপহরণের করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে ৫ ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় পরিবেশকের ম্যানেজার মনির হোসেন তালুকদার সাধারণ ডায়েরি (জিডি নং-২৬৭) করা হয়। 

পুলিশ তদন্তে নেমে রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণ ও হামলার ঘটনা সাজানো বলে স্বীকার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বির দেখানো মতে তার বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজী ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স গিয়ে ৯ লাখ টাকা উদ্ধার করেন এবং ঘটনায় জড়িত সহযোগী মো. ফরহাদ হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সকালে গ্রেপ্তার করা হয় এসআর মো. রাব্বিকে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করেছিল। পরিবেশকের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন। এছাড়াও তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন