০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০০:৪২

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের অনুসন্ধান প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটিও বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিবেদন জমা দেবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও পৃথক তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে। হাসপাতালের ওই কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য এবং নবজাতকদের মৃত্যুর কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ের পর আরও তথ্য জানা যাবে।

আরও পড়ুন