মেধা হারাচ্ছে দেশ
জান্নাতুল ফেরদৌস জেরিন
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০১:৩৯
ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছেন বাংলাদেশের তরুণরা। সর্বশেষ পরিসংখ্যান বলছে, প্রতিবছরই এ সংখ্যা ক্রমশই বাড়ছে; কিন্তু তাদের একটি বড় অংশ আর দেশে ফিরে আসছেন না, ফলে বাংলাদেশ হারাচ্ছে তরুণ মেধাবীদের। আর সেই মেধা কাজে লাগাচ্ছে নানা দেশ। ইউনেস্কোর সব শেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৫২ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন, যা ২০২২ সালে তুলনায় তিনগুণ বেশি। প্রশ্ন হচ্ছে, কিসের আশায় মাতৃভূমি ছাড়ছেন এ শিক্ষার্থীরা? কেনই বা পড়াশোনা শেষে আর ফিরতে চাইছেন না মাতৃভূমিতে?
প্রথমত, বেকারত্ব ও কর্মসংস্থানের সীমিত সুযোগ তরুণদের হতাশ করছে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে বহু তরুণ কাজের সুযোগ পাচ্ছেন না। সরকারি চাকরিতে পদ সীমিত, বেসরকারি খাতে শ্রমের তুলনায় মজুরি কম। এর ফলে বিদেশের চাকরি ও সুযোগ তাদের কাছে আকর্ষণীয় মনে হচ্ছে।
দ্বিতীয়ত, মেধার যথাযথ মূল্যায়নের অভাব দেশে তরুণদের মনোবল ভেঙে দিচ্ছে। যোগ্যতা নয়, পরিচয় বা যোগসাজশের গুরুত্ব বেশি হওয়ায় মেধাবী প্রজন্ম দেশে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে ভয় পাচ্ছে।
তৃতীয়ত, রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, দুর্নীতি ও নিরাপত্তার অভাবও তাদের দেশে থাকার প্রেরণা কমিয়ে দিচ্ছে। অনেকেই মনে করেন, বিদেশে ন্যায্যতা ও সুযোগ বেশি; যেখানে পরিশ্রমের সঠিক ফল পাওয়া যায়।
চতুর্থত, উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ বিদেশে অনেক বেশি। অনেকে পড়াশোনার উদ্দেশ্যে দেশ ছাড়লেও, পরে আর ফিরে আসেন না, কারণ দেশে সেই মানের সুযোগ বা সম্মান নেই।
এই 'ব্রেন ড্রেন' দেশের জন্য একটি বড় হুমকি। মেধাবী তরুণরা দেশের ভিত শক্ত করতে পারলে দেশ দ্রুত এগিয়ে যেতে পারে। তাই এখনই সময় তরুণবান্ধব নীতি, চাকরি ও উদ্যোক্তা সহায়তা, সুশাসন ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার। দেশপ্রেম শুধু কবিতার শব্দ নয়; তা বাস্তবায়িত হয় যখন তরুণরা অনুভব করে, 'আমার দেশেই আমার ভবিষ্যৎ।'
লেখক,
জান্নাতুল ফেরদৌস জেরিন
শিক্ষার্থী, বাংলা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
