০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০০:১৯

পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমায় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বিমানবন্দরে হওয়া সর্বশেষ হামলায় চার বাংলাদেশি আহত হন।

আহতদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, দেশটির আইন অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ছবি ও ভিডিও ধারণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দণ্ডনীয় অপরাধ। তাই সবাইকে স্থানীয় আইন মেনে চলার অনুরোধ করা হয়েছে।

এদিকে হামলার প্রেক্ষাপটে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন