০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, চার জনকে ৮৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা, চার জনকে ৮৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ২০:৪৪

চুয়াডাঙ্গা শহরে ব্রাজিল সমর্থকদের একটি শোভাযাত্রায় অংশ নেওয়া চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে শব্দদূষণ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রোববার বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা শুরু হয়। ব্রাজিলের জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে শতাধিক সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর সমর্থকেরা আনন্দ-উল্লাস করেন এবং আতশবাজি ফোটান।

পরে শোভাযাত্রাটি সরকারি কলেজ মোড়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকা, হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া অনেক সমর্থক মোটরসাইকেলে করে প্রিয় দলের পতাকা ও জার্সি নিয়ে অংশ নেন। এতে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও ফুটবলপ্রেমীদের মধ্যেও আগ্রহ দেখা যায়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে উচ্চ শব্দ সৃষ্টিকারী আরও কয়েকটি মোটরসাইকেলের মালিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চারটি মোটরসাইকেলে শব্দদূষণ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করা হচ্ছিল। এ কারণে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে। মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। অনুমোদিত সাইলেন্সার সংযুক্ত করার পর এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে মোটরসাইকেলগুলো ফেরত দেওয়া হবে।

ব্রাজিল সমর্থকদের ভাষ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি সমর্থন জানানো এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে আরও বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তাঁরা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে এই আসরের আয়োজন করছে।

আরও পড়ুন