০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৮:২৬

শিরোনাম
হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ফরিদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০১:৪৩

ফরিদপুরের সালথায় মো. সিরাজ মোল্যা (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার সিরাজ মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাসেম মোল্যার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যাকে এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সিরাজকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন