ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে,প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৬:৩৯
ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে জীবনের অনেক কিছুই বদলে যায়। ফোন থেকে মুছে যায় নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছিন্ন হয় যোগাযোগ, সরিয়ে ফেলা হয় একসঙ্গে তোলা ছবিও। কিন্তু এত কিছুর পরও কি প্রাক্তন মানুষটিকে সহজে মন থেকে মুছে ফেলা যায়?
মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের গবেষণা বলছে, বিষয়টি এতটা সহজ নয়। সম্পর্ক শেষ হয়ে গেলেও দীর্ঘ সময় ধরে সেই মানুষটির স্মৃতি ও আবেগ মানুষের মনে থেকে যেতে পারে।
২০০৫ সালে নৃতত্ত্ববিদ এর নেতৃত্বে পরিচালিত একটি এফএমআরআই গবেষণায় দেখা যায়, প্রেম মানুষের মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ বা পুরস্কার সংক্রান্ত অংশকে সক্রিয় করে। প্রেমে পড়ার সময় মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন ও নরএপিনেফ্রিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা আনন্দ, তৃপ্তি ও গভীর সংযুক্তির অনুভূতি তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, এ কারণেই সম্পর্ক ভেঙে গেলে মানুষ একধরনের মানসিক শূন্যতা ও বিচ্ছেদজনিত কষ্টের মুখোমুখি হয়। অনেক ক্ষেত্রে প্রাক্তনের প্রতি আকর্ষণ বা টান দীর্ঘদিন ধরে বজায় থাকতে পারে।
গবেষকেরা বলছেন, সম্পর্ক ভাঙার পর যে মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়, তার সঙ্গে কিছু ক্ষেত্রে আসক্তি থেকে সরে আসার অভিজ্ঞতার মিল পাওয়া যায়। ফলে বিচ্ছেদের পর প্রাক্তনকে ভুলতে দীর্ঘ সময় লেগে গেলে সেটিকে অস্বাভাবিক বলে মনে করার কারণ নেই।
তবে প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে ঠিক কত সময় লাগে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এ নিয়ে বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন ফল পাওয়া গেছে। ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’ এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যায়, বিচ্ছেদের পর প্রাক্তনের প্রতি আবেগগত টান উল্লেখযোগ্যভাবে কমতে কয়েক বছর সময় লাগতে পারে। গবেষণাটি বলছে, আবেগের প্রভাব অর্ধেক কমে আসতে গড়ে প্রায় চার বছর এবং তা অনেকটাই ম্লান হতে প্রায় আট বছর সময় লাগতে পারে।
তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই সময়সীমা সবার ক্ষেত্রে এক নয়। সম্পর্কের গভীরতা, স্থায়িত্ব, বিচ্ছেদের কারণ, ব্যক্তিগত মানসিক অবস্থা এবং নতুন সম্পর্কের অভিজ্ঞতার মতো নানা বিষয়ের ওপর এটি নির্ভর করে।
বিশেষজ্ঞদের মতে, কাউকে মন থেকে মুছে ফেলা কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। এটি ধীরে ধীরে ঘটে যাওয়া একটি মানসিক প্রক্রিয়া। তাই বিচ্ছেদের পর নিজেকে সময় দেওয়া এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
- • হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১
- • কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী
- • গুলশানে স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ২৮
- • ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে,প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে?
- • মাজার তৈরির আশঙ্কায় ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ অপসারণ
- • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
- • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
