০৫ জুন ২০২৬, শুক্রবার, ২১:৪৯

শিরোনাম
দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২০:১৮

সাহারা মরুভূমির তীব্র গরমে পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নাইজারের উত্তরাঞ্চলে একটি মরুভূমি এলাকায় যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

​নিহতরা সবাই প্রতিবেশী দেশ মালির একটি ধর্মীয় উৎসব থেকে ফিরছিলেন। নাইজার-আলজেরিয়া সীমান্তের আসামাকা ক্রসিং থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি নষ্ট হয়ে যায়। এরপর তীব্র তাপমাত্রা এবং পানির সংকটে একে একে ৪৯ জন মারা যান। এই ঘটনায় মাত্র দুজন যাত্রী জীবিত রক্ষা পান। তারা পায়ে হেঁটে আসামাকায় পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন।

​উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ গণকবরে দাফন করেছে। তবে ফেরার পথে তারা মরুভূমিতে আটকে পড়া ৬০ জন যাত্রীসহ আরও একটি বিকল ট্রাক উদ্ধার করে এবং তাদের জীবন রক্ষা করে।

​নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর জানান, উন্নত জীবনের খোঁজে তরুণদের এমন ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার বাস্তবতাই এই দুর্ঘটনার মূল কারণ।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার জন্য নাইজারের এই মরুভূমি অত্যন্ত বিপজ্জনক ট্রানজিট রুট হিসেবে পরিচিত।

আরও পড়ুন