স্ক্রিনশট ফাঁস করে নুসরাত ফারিয়া বললেন, ‘এটা সম্পূর্ণ প্রতারণা’
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৬
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার গুরুতর প্রতারণার শিকার হয়েছেন। তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করা হয়েছে, যেখান থেকে সাধারণ মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি সবাইকে জানান ফারিয়া। সেখানে তিনি ভুয়া আইডির একটি স্ক্রিনশটও প্রকাশ করেন এবং স্পষ্টভাবে উল্লেখ করেন, "কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।"
এই ঘটনায় বিরক্ত ও চিন্তিত নুসরাত ফারিয়া তার ভক্ত ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, "ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না। বরং অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।"
তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে প্রতারণার ঘটনা নতুন কিছু নয়। আগেও এ ধরনের বিড়ম্বনায় পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং বরেণ্য অভিনেতা আলমগীর। প্রভার ক্ষেত্রে তিনি নিজেই সতর্কতা জারি করেন, আর আলমগীরের ক্ষেত্রে বিষয়টি জানান তার মেয়ে আঁখি আলমগীর।
এবার একই ধরনের হয়রানির শিকার হলেন নুসরাত ফারিয়া, যিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র, বিজ্ঞাপন ও সংগীতজগতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাই ফারিয়ার অনুরাগী ও সাধারণ মানুষকে আরও সচেতন হতে বলছেন নেটিজেনরাও।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
