০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১১:২৫

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।
শুক্রবার (২২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৩৩টি, বাকি ৬টি আর দাখিল হয়নি।
জেলা ও বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১৯টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে ১৪টি।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে এবং বরিশাল থেকে দুটি মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাজশাহী, রংপুর ও সিলেট থেকে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
এই তিন বিভাগে আসন সংখ্যাও একটি করে, তাই মনোনয়নপত্র যাচাইয়ে উতরে গেলে রাজশাহীর মীর শাহরুল আলম সীমান্ত, রংপুরের মির্জা ফয়সাল আমিন এবং সিলেটের কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন।
সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে (ক্যাটাগরি-৩) একটি আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন।

আরও পড়ুন