০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

মাত্র ২ রানে ৬ উইকেট, টি–টোয়েন্টিতে ইতিহাস গড়লেন  নাবিল মাস্টার

মাত্র ২ রানে ৬ উইকেট, টি–টোয়েন্টিতে ইতিহাস গড়লেন  নাবিল মাস্টার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১৩:০৫

মাত্র ২ রানে ৬ উইকেট টি–টোয়েন্টি ক্রিকেটে এমন বিধ্বংসী বোলিংয়ের নজির খুবই বিরল। আফ্রিকান উপ-আঞ্চলিক টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মালির বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার।

রোববারের ম্যাচে ৩৪ বছর বয়সী এই ডানহাতি পেসার ২.৪ ওভারে মাত্র ২ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। তাঁর এই স্পেল টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৬ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচের রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

এর আগে এই রেকর্ড ছিল সিঙ্গাপুরের হার্শা ভারদ্বাজের দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

মালির ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে নাবিলের তোপে। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম আঘাত হানেন তিনি। পরে অষ্টম ওভারে ফিরে এসে একাই তিন উইকেট তুলে নেন কোনো রান না দিয়েই। এরপর নিজের পরের স্পেলে প্রথম চার বলের মধ্যে আরও তিন উইকেট শিকার করে মালিকে মাত্র ২৪ রানে গুটিয়ে দেন এই পেসার।

নাবিলের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পায় বতসোয়ানা। মাত্র ২.২ ওভারে ১০ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা।

নাবিল মাস্টারের আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হয় ২০১৯ সালের মে মাসে। তবে ক্যারিয়ারের শুরুটা নিয়মিত ছিল না তাঁর। অভিষেকের পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকেন তিনি। সাত বছর পর দলে ফিরে গত শনিবারই ১০ রানে ২ উইকেট নিয়ে নজর কাড়েন, আর এক দিন পরই গড়লেন ইতিহাস।

আরও পড়ুন