আজ শনিবারও খোলা ব্যাংক, চলবে স্বাভাবিক লেনদেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৯:২৩
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টানা সাত দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজ ও আগামীকাল রোববার স্বাভাবিক সময়সূচিতে ব্যাংকিং কার্যক্রম চলবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা নিয়মিত লেনদেন করতে পারবেন। তবে আনুষঙ্গিক দাপ্তরিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ বিষয়ে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ (এসডিএডি) একটি সার্কুলার জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে।
এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়া দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় থাকা ব্যাংক শাখা, উপশাখা ও বুথে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। ঈদের ছুটির মধ্যেও, ঈদের দিন ছাড়া, সীমিত পরিসরে আমদানি-রপ্তানি–সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে আরও বলা হয়, ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
