ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মে, ২০২৬, ০৮:২৬
আজ পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা নিয়ে উদযাপিত হচ্ছে দেশজুড়ে।
ঈদুল আজহার ইতিহাস জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের ঘটনার সঙ্গে। আল্লাহর নির্দেশে প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন ইব্রাহিম (আ.)। তাঁর সেই আনুগত্যে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণেই সামর্থ্যবান মুসলমানরা কোরবানি আদায় করেন।
ইসলামে কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। কেবল পশু জবাই নয়, নিজের ভেতরের লোভ, অহংকার ও কুপ্রবৃত্তিকে দমন করাই এর প্রকৃত তাৎপর্য।
আজ সকালেই দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কোরবানির প্রস্তুতি নেবেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
এদিকে ঈদ উপলক্ষে সরকারি ঘোষিত দীর্ঘ ছুটি চলছে। ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
