বন্ধ কলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১৮:২৬
অর্থনীতি চাঙা করা এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্থাটির গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, এই তহবিলের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬০ হাজার কোটি টাকার এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা থাকবে পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে। এই ঋণের ক্ষেত্রে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে, ফলে গ্রাহকদের ৭ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ থাকবে।
তহবিলটি মূলত বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষি, পোশাক শিল্প, সিএমএসএমই এবং পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতি খাতে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, দেশে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং অনেক ঋণ অনাদায়ী হয়ে পড়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি করেছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
