০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

পশুর হাট এলাকায় ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

পশুর হাট এলাকায় ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০১:০৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের পাঁচটি সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের কার্যক্রম রাত ১০টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত নির্ধারিত ব্যাংক শাখা, উপশাখা ও হাটে স্থাপিত অস্থায়ী বুথ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ সুবিধা থাকবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের পশুর হাট এলাকায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পশুর হাটে বড় অঙ্কের নগদ লেনদেন হয়। তাই ক্রেতা ও বিক্রেতার নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া হাটসংলগ্ন ব্যাংক বুথে অর্থ জমা, উত্তোলন ও নতুন হিসাব খোলার সুযোগ রাখতে বলা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন