রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে ঈদের পর: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১২:২৭
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
শনিবার (২৩ মে) তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দেবে, সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই এটি দাখিল সম্ভব হবে।
মন্ত্রী আরও জানান, মামলাটির বিচার দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এ ধরনের মামলার আপিল পর্যায়ে দীর্ঘসূত্রতা নিয়ে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে গেলে পেপার বুক প্রস্তুতে সময় লাগে, যা পুরো প্রক্রিয়াকে বিলম্বিত করে। এই প্রক্রিয়া দ্রুত ও সহজ করার উপায় নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
