০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১৪:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, অসত্য ও মানহানিকর মন্তব্য করেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

লিগ্যাল নোটিশটি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের ৮৫ নম্বর কক্ষে অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খানের চেম্বার থেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন