ফ্রিজে মাংস সংরক্ষণে যেসব বিষয় মানলে দীর্ঘদিন ভালো থাকে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১৭:২৯
ফ্রিজে মাংস সঠিকভাবে সংরক্ষণ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, পাশাপাশি ফ্রিজের কার্যকারিতাও কমে যেতে পারে। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে দীর্ঘদিন মাংস ভালো রাখা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরিষ্কার ও বায়ুরোধী প্যাকেজিং জরুরি
মাংস সংরক্ষণের আগে তা ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। মাংসে অতিরিক্ত রক্ত বা পানি থাকলে তা পচনের ঝুঁকি বাড়ায়। পরিষ্কার করার পর বায়ুরোধী প্যাকেট বা সিল করা ব্যাগে মাংস সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়। এতে ফ্রিজ বার্ন এবং দুর্গন্ধের ঝুঁকি কমে।
ছোট ভাগে সংরক্ষণ করলে সুবিধা
বিশেষজ্ঞরা বলছেন, বড় প্যাকেটে না রেখে মাংস ছোট ছোট ভাগে ভাগ করে রাখা উচিত। এতে প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণ মাংস বের করে ব্যবহার করা যায় এবং বারবার পুরো প্যাকেট খুলতে হয় না।
তাপমাত্রা সঠিক রাখা প্রয়োজন
মাংস দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজারের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখা জরুরি। সঠিক তাপমাত্রা বজায় থাকলে মাংস হিমায়িত অবস্থায় থাকে এবং পচন রোধ হয়।
ফ্রিজে নির্দিষ্ট জায়গায় রাখা ভালো
মাংস ফ্রিজারের সবচেয়ে ঠান্ডা অংশে, সাধারণত নিচের দিকে রাখার পরামর্শ দেওয়া হয়। দরজার কাছাকাছি বা উপরের অংশে তাপমাত্রার ওঠানামা বেশি হয়, যা মাংস নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ায়।
সময়সীমা মেনে সংরক্ষণ
বিভিন্ন ধরনের মাংসের সংরক্ষণ সময় ভিন্ন। সাধারণত গরু ও খাসির মাংস ৬ থেকে ১২ মাস, নির্ধারিত সময় অতিক্রম করলে মাংসের গুণগত মান নষ্ট হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এসব নিয়ম মেনে চললে ফ্রিজে মাংস দীর্ঘদিন নিরাপদ ও ভালো অবস্থায় রাখা সম্ভব।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
