০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

নোয়াব সভাপতি নিযুক্ত মতিউর রহমান, নতুন কমিটিতে যারা

নোয়াব সভাপতি নিযুক্ত মতিউর রহমান, নতুন কমিটিতে যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২২:১৭

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী। তিনি দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক।

শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সংগঠনটির এক সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এ এস এম শহীদুল্লাহ খান, যিনি ইংরেজি দৈনিক New Age-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান। কোষাধ্যক্ষ হয়েছেন আলতামাশ কবির, তিনি দৈনিক সংবাদ-এর প্রকাশক।

নতুন কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশকরা। তাদের মধ্যে রয়েছেন এ কে আজাদ (সমকাল), মতিউর রহমান (প্রথম আলো), মাহফুজ আনাম (The Daily Star), তাসমিমা হোসেন (ইত্তেফাক), এ এম এম বাহাউদ্দীন (ইনকিলাব), দেওয়ান হানিফ মাহমুদ (বণিক বার্তা), মোজাম্মেল হক (করতোয়া), এম এ মালেক (দৈনিক আজাদী), ডা. রমীজউদ্দিন চৌধুরী (দৈনিক পূর্বকোণ) এবং নাসিম মনজুর (The Financial Express)।

নতুন কমিটি আগামী দুই বছর দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের কার্যক্রম পরিচালনা করবে।
 
আরও পড়ুন