০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি

জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৩:৫৫

জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, সরকারি কার্যক্রম আরও কার্যকর ও ব্যয় সাশ্রয়ী করতে বিভিন্ন পর্যায়ের সভা ও প্রশিক্ষণে অনলাইন অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।

নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারি কার্যক্রম চলমান, গতিশীল ও কার্যকর রাখার পাশাপাশি জ্বালানি সাশ্রয় নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করা হবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ যতটা সম্ভব অনলাইনে নিশ্চিত করতে হবে।

তবে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি (সশরীরে) সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া পূর্বে ১২ এপ্রিল জারি করা এ সংক্রান্ত নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন